২০/০২/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বিয়ের দাবীতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সের বৃদ্ধের অনশন

মঠবাড়িয়ায় বিয়ের দাবীতে ৩৫ বছরের মাহিনুর নামের এক নারীর বাড়িতে ৭৫ বছর বয়সের আবুল কাসেম মুন্সি নামের এক বৃদ্ধ অনশন করেছেন। ঘটনাটি ঘটেছে ১৬ ই আগস্ট শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বাসিন্দা মৃত রহমান খানের মেয়ে মাহিনুর বেগমের বাড়িতে ওই বৃদ্ধ অনশন করেন।

৭৫ বয়সের বৃদ্ধ আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে। বৃদ্ধ আবুল কাশেম মুন্সি জানান, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরন করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুইমাস পূর্বে মাহিনুরের সাথে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে মাহিনুর বিবাহ বসতে রাজি হয়।

সেই সুবাদে মাহিনুর বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫/৪০ হাজার টাকা নেয়। কিন্তু কিছুদিন আগ থেকে হঠাৎ কোন কারন ছাড়া আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং আমি মাহিনুরের বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। একপর্যায়ে আমি প্রায় ৪/৫ দিন খোঁজ করে শনিবার সকালে মাহিনুরের বাড়িতে আসি। তিনি আরও বলেন হয়তো আমার টাকা দিবে নয়তো আমাকে বিবাহ করবে। আমার সাথে মাহিনুর যে প্রতারনা করেছে আমি তাহার উপযুক্ত বিচারের দাবি জানাই।

এলাকাবাসী জানান, মাহিনুর আমাদের এলাকার মেয়ে হলেও তাহার স্বভাব চরিত্র মোটেই ভালো না। আমাদের জানা মতে মাহিনুর এরকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা মাহিনুরের কঠিন শাস্তির দাবি জানাই। বিষয়টি টের পেয়ে সকালে মাহিনুর আত্মগোপন করেন। পরে মাহিনুর মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন।

বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ইউপি সদস্য পলাশ ফকির বলেন, তারা উভয়েই একাধিক বিয়ে করেছে। ওই বৃদ্ধ এখন অনশনে নাই।

বিজ্ঞাপন

পড়ুন:পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন