১১/০২/২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১শ থেকে ১৫০ জনকে আসামী করে মামলা হয়েছে।

গতকাল সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার মামলা নং ২৯।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ।

মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী এই মাসের আগষ্ট ৭,৮ও ৯ তারিখে জাফলং গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। তদন্ত সাপেক্ষে সনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট পরে যারা পাথার লুটপাট করেছিল তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: সিলেটে পাথর লুট : ওএসডি ডিসি মাহবুব মুরাদ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন