২০/০২/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আটক

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে মঙ্গলবার সকালে পুলিশ আটক করেছে।

আটককৃত রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়েছে।

রায়হান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, তিনি ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিল। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।

বিজ্ঞাপন

পড়ুন: পিরোজপুরে বিয়ের দাবীতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সের বৃদ্ধের অনশন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন