২৮/০২/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশে সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন।

বিজ্ঞাপন

আজ বুধবার(১৭ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বার্তায় জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন গতকাল মঙ্গলবার বেশ সহিংস রূপ নিয়েছে। গতকাল ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা গিয়েছে। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।

এমন পরিস্থিতিতে মঙ্গলবারই সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন তারা হল ও ক্যাম্পাস ত্যাগ করবে না। এখন হলগুলোর ভেতরে অবস্থান করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেশিরভাগ হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন