বিজ্ঞাপন

গাংনীতে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক অভিযানে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় হেরোইন, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন অবৈধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৯-এস থেকে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। জেসিও-৯৫৪৩ নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ০.১০০ কেজি ভারতীয় হেরোইন, ৩.৮ কেজি গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং ১৯২ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ২লাখ ৮১ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।

এদিকে একইদিন ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৬ মূল থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থানে আরেকটি অভিযান চালানো হয়। নম্বর-৫২৮০৬ হাবিলদার মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় ২৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা।

বিজিবি জানায়, দুইটি অভিযানে উদ্ধার হওয়া মাদকের মোট সিজার মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় জমা দেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার হেরোইন উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন