বিজ্ঞাপন

দুর্গাপুরে প্রতিবন্ধিদের অধিকার বিষয়ক কর্মশালা

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুসা’র আয়োজনে প্রতিবন্ধী অধিকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়ন বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিরিশিরি এলাকায় রুসা‘র হলরুমে এ কর্মশালা শুরু হয়। এতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন।

রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।

সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উন্নয়নকর্মী রাখী দ্রং।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজুর বাজার কলেজিয়েট স্কুল এর অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদের শিক্ষার গুরুত্ব নিয়ে অংশগ্রহনকারীদের মাঝে আলোচনা করেন।

প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী শিশুরা কোন ভাবেই সমাজের বোঝা নয়, সকলের উচিত তাদের সমাজের সম্পদ হিসাবে গড়ে তোলা। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্গাপুরের ৭ গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্নের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন