এন্ট্রি পদ নবম গ্রেড নির্ধারণের এক দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ।
এসময় বক্তব্য দেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর জাহের, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মুজাহিদ ও মোসলেহ উদ্দিন প্রমুখ।
শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদে নবম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো তা কার্যকর হয়নি। পাশাপাশি চারস্তরীয় পদোন্নতির ব্যবস্থা, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, টাইম স্কেল ও বিভাগীয় পদোন্নতির প্রক্রিয়া সহজ করার দাবিও জানান তারা।
বক্তারা হুঁশিয়ার করে বলেন, এসব ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পড়ুন: বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোওয়াক ও ফটো আড্ডা অনুষ্ঠিত
দেখুন: কাপড় দোকানে ভোক্তা অধিকার অভিযান, ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
ইম/


