বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে স্টেশনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২০ আগস্ট) বিকালে পৌরশহরের সড়কবাজারের মায়াবী কমপ্লেক্সের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখাউড়া রেলওয়ে স্টেশনে গিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় নেতাকর্মীরা।

পরে পৌর মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খান।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ভূঁইয়া মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিকু খান, যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া।

উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূইয়া, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব হুমায়ুন কবির নয়নসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় মৎস্য সপ্তাহে ১০ কেজি পোনা অবমুক্ত, র‌্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন