নির্বাচনকে নস্যাৎ করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করছে , ধর্ম ব্যবসা শুরু করেছে। কিন্তু তারা জানেনা যে, ওই বিলে আগে থেকে বক আছে। তারা খুব একটা সুবিধা করতে পারবেনা।
বিএনপি নির্বাচনকে স্বাগত জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হবে এবং বিএনপি ও স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিবে। কিন্তু বিএনপি নির্বাচনে গেলে জয়লাভ করবে এই আশঙ্কায় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন। তারা কখনো পিআর পদ্ধতি ,কখনো সংস্কার আবার কখনো বিচারের কথা বলছে। নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার করবে বলে উল্লেখ করে তিনি বলেন, বিচার চলতেই থাকবে।
দেশে সুষ্ঠু নির্বাচন হলে ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের কোন অভাব হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিএনপিকে ক্ষমতায় বসালে কোন শক্তিই ঠেকাতে পারবে না। সব ক্ষমতা থাকবে জনগনের হাতে। জনরায়কে ঠেকানোর কোন চেষ্টা করা হলে শহীদ জিয়ার সৈনিকেরা আবারও জীবন দিবে আবারও গুম হবে কিন্তু জনগণের রায়কে বাংলাদেশের প্রতিষ্ঠিত করেই ছাড়বে।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ দুপুরে বিকেলে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠান উদ্বোধন করেন, উদ্বোধন করেন, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামসহ প্রমুখ।
পরে শেখ মুজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে বাজিতপুর উপজেলা বিএনপির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
পড়ুন : কিশোরগঞ্জ যাত্রা শিল্পী পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


