নেপাল ও মধ্য আমেরিকার দুই দেশ নিকারাগুয়া ও হন্ডুরাসের ৬০ হাজারেরও অভিবাসীর সুরক্ষা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার দেশটির আপিল আদালতের রায়ে বাতিল হয়েছে এই সুরক্ষা।
২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। তারপর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় অবৈধ বা নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান। এ অভিযানের আওতায় গত আট মাসে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে অস্থায়ী অভিবাসীদের যেসব অধিকার ও সুরক্ষার উল্লেখ রয়েছে, তার ভিত্তিতে দেশটির আপিল আদালতে মামলা করেছিলেন নেপাল, নিকারাগুয়া এবং হন্ডুরাসের ৬০ হাজারেরও বেশি অভিবাসী। গতকাল বুধবার আদালত সেই মামলার রায় দিয়েছেন।
গত কালের রায়ে আদালত বলেছেন, মার্কিন আইনে অস্থায়ী অভিবাসীদের যেসব অধিকার ও সুরক্ষার উল্লেখ রয়েছে, তা মামলার বাদি ৬০ হাজারের বেশি অভিবাসীদের ওপর প্রযোজ্য হবে না। আদালতের তিন জন বিচারপতি রায়ে স্বাক্ষর করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি সূত্রে জানা গেছে, আদালতের রায় ঘোষণার পর নেপালি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি তাৎক্ষণিকভাবে বাতিল হয়েছে। নিকারাগুয়া এবং হন্ডুরাসের অভিবাসনপ্রত্যাশীদের অনুমোদন বাতিল হবে ৮ সেপ্টেম্বর।
পড়ুন: নবজাতকদের জন্য ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ খুলল নেপাল
এস/


