26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে ১২ শতাধিক গাছের চারা রোপন

সবুজ ক্যাম্পাস বিনির্মাণে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ১২ শতাধিক গাছের চারা রোপন করেছেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা পাঠ্যসূচির ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের নিজস্ব ক্যাম্পাসে এ বৃক্ষ রোপন কার্যক্রমের আয়োজন করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারিকেল, সুপারি, তাল, মিষ্টি তেতুলসহ অর্ধশতাধিক জাতের ফলদ গাছের চারা রোপন করেন শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক (প্রশিক্ষণ উইং) মো. বেলাল উদ্দিন।

এছাড়া বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ খামারবাড়ির উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাসান ওয়ারিসুল কবীর। এসময় প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পরে ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপপরিচালকের নেতৃত্বে একটি আঠা মুক্ত বারোমাসি কাঠালগাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহ সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন