22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গলায় পেয়ারা আটকে প্রাণ গেলো জুই মনির

শেরপুরের নকলায় গলায় পেয়ারার টুকরা আটকে প্রাণ গেছে এক বছর বয়সের জুইমনি নামের এক শিশু কন্যার। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাও গ্রামে হৃদয় বিদারক ওই ঘটনাটি ঘটে। নিহত জুইমনি স্থানীয় পোশাক শ্রমিক জুয়েল মিয়ার একমাত্র কন্যা।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজনের সামনেই পিয়ারা খেতে গিয়ে ছোট্ট একটা অংশ গলায় আটকে যায়। এরপর শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র কন্যা জুইমনিকে হারিয়ে বাবা-মা সহ পরিবারের লোকজনের মধ্যে চলছে শোকের মাতম।

তাদের প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনাসদস্য হামিদুর রহমান বলেন, বর্তমানে লাশ তাদের বাড়িতেই রয়েছে। তারা ঢাকায় থাকতো। তবে গ্রামেরবাড়ি ঘুরতে এসে এই দুর্ঘটনা ঘটলো। আগামীকাল জুইমনিকে নিয়ে তার পিতা জুয়েল মিয়ার ঢাকায় ফেরার কথা ছিলো।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নিয়ে চিকিৎসা করেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি।

পড়ুন: বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৩

দেখুন: এক মামলাতেই উকিলের ফি ১৪ কোটি টাকা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন