বিজ্ঞাপন

মাদকমুক্ত আখাউড়া গড়ার প্রত্যয়ে দৌঁড় প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘মাদকমুক্ত আখাউড়া গড়ি’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে আয়োজিত হলো দৌঁড় প্রতিযোগিতা। আখাউড়া রানিং কমিউনিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

পুব আকাশে সূর্য ওঠার আগেই উপজেলা পরিষদ মাঠে জড়ো হতে থাকেন দৌঁড়প্রেমীরা। সকাল ছয়টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। এতে দুইটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়—১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার।

১০ কিলোমিটার দৌঁড়ে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ মাঠ থেকে কলেজপাড়া হয়ে নারায়ণপুর-খালাজুড়া-আনোয়ারপুর রোড ধরে পাঁচ কিলোমিটার গিয়ে একই পথে ফিরে আসেন। অন্যদিকে ৫ কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহণকারীরা কলেজপাড়া থেকে নারায়ণপুর হয়ে আড়াই কিলোমিটার অতিক্রম করে পুনরায় গন্তব্যে ফেরেন।

প্রতিযোগিতার দুই ক্যাটাগরিতেই বিজয়ীদের ছয়জনকে ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে মেডেল ও টি-শার্ট দেওয়া হয়।

আয়োজকদের অন্যতম মো. রুবায়েদ খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই প্রতিযোগিতা। দৌঁড়ের মাধ্যমে আমরা সমাজে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে চাই। অংশগ্রহণকারীদের উৎসাহ আমাদের আয়োজনকে সফল করেছে।”

বিজ্ঞাপন

পড়ুন: আখাউড়ায় মহাশ্মশাণের জায়গা দখলের চেষ্টায় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন