১৯/০২/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।’

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।

দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত, আনাচে-কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে। এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়ত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে। এবার তারা আলাদা…। তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা।’

এছাড়াও, গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছিলেন সরকার প্রধান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন