১১/০২/২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেলে তীব্র জনবল সংকট

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ১৪টি বিভাগ। কিন্তু, জনবলের চরম সংকটে, চালু আছে মাত্র ৩টি। পূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। কর্তৃপক্ষ বলছে, লোক সংকট কাটানো গেলে, সব বিভাগ চালু হবে।

বিজ্ঞাপন

৫০০ শয্যার হাসপাতালটির সব কিছুই প্রস্তুত। কিন্তু, নেই পর্যাপ্ত জনবল। তাই, কেবল মেডিসিন, শিশু ও গাইনি বিভাগ নিয়ে সচল রয়েছে মাত্র ১০০ শয্যা।

মেডিকেল অফিসার ৫৫ জন থাকার কথা, আছেন ৩১ জন। সিনিয়র স্টাফ নার্স ১৭১ জনের জায়গায় ৫৫ জন, নার্সিং সুপারভাইজার ৮ জনের জায়গায় আছেন ২ জন। আর এ্যানেস্থেসিওলজিষ্ট ও প্যাথলজিস্টের পদ শূন্য। এতে হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারছেন না বেশিরভাগ রোগী।

উদ্বোধনের আগেই বহিঃবিভাগ চালুর মধ্য দিয়ে শুরু হয় হাসপাতালটির চিকিৎসা সেবা। মেডিকেল কলেজ হাসপাতালের সুফল না পেয়ে হতাশ সাধারণ রোগীরা।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ বলেছেন, জনবল সংকটের সমাধান হলে সব বিভাগ চালু হবে।

বর্তমানে হাসপাতালটির বহিঃবিভাগ থেকে গড়ে প্রতিদিন ৭০০ জন রোগী চিকিৎসা সেবা পাচ্ছে। সব বিভাগ চালু হলে প্রতিদিন সেবা নিতে পারবে প্রায় ২ হাজার রোগী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন