১০/০২/২০২৬, ১৭:০৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনার পাথরঘাটায় এক হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বরগুনার পাথরঘাটায় নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়েছেন এক হাজার নারী-পুরুষ ও শিশু।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে দিনব্যাপী পাথরঘাটা সরকারি কলেজ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা প্রত্যেককে ডাক্তার দেখানোর পাশাপাশি বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

চিকিৎসা নিতে আসা সুভাষচন্দ্র, হাসিনা বেগম, ফয়সাল খন্দকার ও শরিফা রাবেয়া বেগম বলেন, গ্রামের অসহায় মানুষ বড় শহরে গিয়ে চোখের ডাক্তার দেখাতে পারেন না। এ ধরনের উদ্যোগের কারণে তারা ঘরে বসেই চিকিৎসাসেবা পাচ্ছেন। তারা বলেন, “প্রতিমাসে যদি এমন আয়োজন হতো, তবে গ্রামের অসংখ্য মানুষ উপকৃত হতো।

নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের সদস্য যুবরাজ বলেন, আমরা এক হাজার মানুষকে ফ্রিতে চক্ষু চিকিৎসা ও ওষুধ দিয়েছি। আগামীতে জেলা জুড়ে এ ধরনের ক্যাম্পের আয়োজনের পরিকল্পনা রয়েছে। যারা সামর্থ্যের অভাবে ডাক্তার দেখাতে বা ওষুধ কিনতে পারেন না, তাদের পাশে সবসময় নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন থাকবে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া এই অঞ্চলের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি উদ্যোগ গ্রহন করার জন্য। আমরা আশা করছি আগামী দিনেও মানবতার সেবা নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন এই জনপদের মানুষের পাশে থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন