বিজ্ঞাপন

নাফসি স্যার দেরিতে ক্লাসে যাচ্ছে বলায় ছাত্রদের নির্যাতন, শিক্ষককে কারণ দর্শানো

নাফসি স্যার দেরিতে ক্লাসে যাচ্ছে বলায় বিদ্যালয়ের ৩৩জন ছাত্রদের নির্যাতন করায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়ে কারণ দর্শানোর জন্য আগামী ০৩ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষক হলেন এম এ জি নাফসি তালুকদার। তিনি কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম।

নোটিশে বলা হয়েছে, কালাই ময়েন উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর (মানবিক) শাখার ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে আপনাকে জানাচ্ছি যে, অদ্য ২৬/০৮/২০২৫ইং তারিখে সকাল ১০.১৫ মিনিটে ক্লাসে উপস্থিত না হয়ে ১০.৪০ মিনিটে ৭ম শ্রেণী ক্লাসে যাওয়ার সময় ৯ম শ্রেণীর (মানবিক) শাখার ছাত্রদেরকে কোন কারণ ছাড়াই বেধরক মারধর করেছেন যার কারনে কয়েক জন ছাত্রের পিট ও হাত ফেটে যাওয়ার কারনে কালাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। ছাত্রদেরকে এহেন শারীরিক নির্যাতন করা সরকারি বিধি বর্হিভূত। ছাত্রদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এবং উপজেলা নির্বাহী অফিসার, কালাই, জয়পুরহাট মহোদয়ের মৌখিক নির্দেশে কেন নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন এবং বিধি বর্হিভূত ভাবে ছাত্রদেরকে মারধর করেছেন। যাহা সরকারি চাকুরী বিধি পরিপন্থি।

আরও বলা হয়েছে, এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার জবাব আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রদান করার জন্য বলা হলো। অন্যথায় সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: নওগাঁয় ইস্যুভিত্তিক আ্যাডভোকেসি পরিচালনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেখুন: সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন