বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় এক ডাক্তারের সহকারীকে রাস্তায় পেটালেন আরেক ডাক্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রকাশ্যে এক চিকিৎসকের সহকারীকে মহিউদ্দিন মৃধা নামে আরেক চিকিৎসক প্রকাশ্যে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার সিসি ক্যামেরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহত কর্মচারী ইয়াছিন চৌধুরী বাদী হয়ে ওই চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বে-সরকারি ডায়গনস্টিক সেন্টারে ডাক্তার মহিউদ্দিন মৃধা ও ডাক্তার সৌরব সাহার ব্যক্তিগত চেম্বার রয়েছে। ডাক্তার সৌরব সাহার চেম্বারের সহকারী ইয়াছিন চৌধুরী এবং মহিউদ্দিন মৃধার চেম্বারে হাসেনা বেগম নামের এক নারী সহকারী রয়েছে। হাসেনা বেগম ও ইয়াছিন চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল সোমবার বিকালে ওই ডায়গনিস্টক সেন্টারের সামনে রাস্তায় দাড়িয়ে থাকা ইয়াছিন চৌধুরীকে ডাক্তার মহিউদ্দিন মৃধা একটি পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে। এ সময় ডায়গনস্টিক সেন্টারের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় লোকজন দৌড়ে এসে ডাক্তার মহিউদ্দিন মৃধার হাত থেকে রক্ষা করে। ঘটনাটি ওই ডায়গনস্টিক সেন্টারের সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি ভিডিও ধারণ হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফোইজবুকে প্রচার হলে ব্যাপক ভাবে আলোচিত হয়। আহত ইয়াছিন চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত ইয়াছিন চৌধুরী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত ইয়াছিন চৌধুরী বলেন,  মহিউদ্দিন স্যারের সহকারী হাসেনা বেগম আমাকে সহ আমার কণ্যা ও কণ্যার জামাতাকে জরিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করলে আমি প্রতিবাদ করায় মহিউদ্দিন স্যার আগেও একদিন আমাকে চর, থাপ্পর মারে। তিনি বলেন, ওই বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকালে আমি লাইফ কেয়ারের সামনে দাড়িয়ে থাকি এমতাবস্থায় মহিউদ্দিন স্যার আমাকে দেখা মাত্র কোন কিছু না বলিয়া হাতে থাকা মটর সাইকেলের সাইলেনচার এর পাইপ দিয়া আমাকে এলোপাথারী ভাবে হত্যার উদ্দেশ্যে বাইরাইয়া মারধোর করেছে।   

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ও অভিযুক্ত চিকিৎসক মহিউদ্দিন মৃধা বলেন, ইয়াছিন চৌধুরী অন্য একজন চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারের সহকারী। সে আমার চেম্বারের সহকারীর সাথে রোগী টানাটানি নিয়ে ঝগড়া করে তাকে মারধোর করেছে। স্থানীয় শালিস্যে জরিমানাও দিয়েছে। সোমবার আবারও ঝগড়া করে আমার সম্পর্কে মিথ্যা খারাপ মন্তব্য করায় তিনি তাকে মারধোর করেছেন। তবে এটা করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন,  ডাঃ মহিউদ্দিন মৃধা একজন কর্মচারীকে মারধোর করছেন এ ধরনের একটি ভিডিও দেখেছি। এ ঘটনায় ওই কর্মচারী লিখিত অভিযোগ দিয়েছেন। এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পড়ুন:  ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার হাত ভেঙে দিল প্রতিপক্ষ

দেখুন: সৌদিতে জন্ম নেয়া অনাথ ৪ শিশুর আশ্রয় খাগড়াছড়িতে 

ইম/       
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন