বিজ্ঞাপন

বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো প্রস্তাব আকারে পেশের পরামর্শ জনপ্রশাসন সচিবের

আন্দোলন না করে বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের কাছে প্রস্তাব আকারে পেশের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তিনি বলেছেন, ‘বিভিন্ন দাবিতে বুয়েট শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেটি পরিহার করে তাদের দাবিগুলো প্রস্তাব আকারে সরকারের সংশ্লিষ্ট দফতরে পেশ করতে হবে। এ বিষয়ে প্রস্তাব আসলে জনপ্রশাসন, সরকারি কর্ম কমিশন ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে সহজেই সমাধান সম্ভব হবে।’

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীতে বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু করেছেন। বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (রুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলের শিক্ষার্থীরা লংমার্চ করে যোগ দিয়েছেন। পরবর্তীতে তারা সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ এক ঘোষণায় এ কর্মসূচির বিস্তারিত জানান।

এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

ওয়ালী উল্লাহ বলেন, ‘আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলে আসছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।’

বিজ্ঞাপন

পড়ুন : বুয়েট শিক্ষার্থীকে গাড়িচাপার মামলায় তিন আসামি আদালতে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন