বিজ্ঞাপন

এক বছরেই যদি ধৈর্য্যহীন হয়ে যাই, ১৫ বছরের দুর্নীতি কী করে শুধরাবো : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, একটা রাষ্ট্র আমরা পেয়েছি- যেখানে কোনো টাকা ছিলনা। কোনো সিস্টেম নেই। দুর্নীতি এমন পর্যায়ে, এতোগুলো স্তর বিশিষ্ট যে আমাদের পক্ষে অল্প সময়ে সবটুকু উৎপাটন করা কঠিন। আমরা দেখেছি মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে নিয়ে এসেছেন, আবার এটাও তো দেখতে পাচ্ছি যে মানুষ ধৈর্য্যহীন হয়ে যাচ্ছে। এক বছরেই আমরা যদি ধৈর্য্যহীন হয়ে যাই ১৫-১৬ বছরের দুর্নীতি-অনিয়ম কী করে শুধরাবো?

আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সকলের কাছে অনুরোধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আকস্মিকভাবে আপনাদের জীবনে নেমে এসেছে। যখন ২০২৪ এর জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় ঢেউয়ের পরে ঢেউ জনসমুদ্রের মতো, যখন তারা মুক্তির আহ্বানে মেতে উঠেছিল- সেদিন আমার মনে হয়েছিল যেন স্বয়ং ফেরেশতা নেমে এসেছে। এই ঢেউটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? একটা জিনিস বুঝেছি সময় পাল্টে গেছে। রাজনীতিকেও পাল্টাতে হবে। আমরা চলে যাব, একটা গভীর আবেদন আমাদেরও থাকবে। রাজনৈতিক দলগুলো সকল স্তরের, সকল পর্যায়ের মিলেমিশে যেন একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয় দেশের মানুষকে।

মতবিনিময় সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ নানান দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন