ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধরখার ইউনিয়নের প্রধান সংগঠক ওসমান গনি ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক ইয়াকুব আলী, মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ছায়েব আলী এবং আখাউড়া উপজেলার মো. রোবায়েদ, আসিফ নেওয়াজ, ফারহান সাকিব ও জামসিদ ভূইয়া। এছাড়া মোগড়া ও ধরখার ইউনিয়নের নেতৃবৃন্দও বৈঠকে যোগ দেন।
বৈঠকে প্রধান সমন্বয়ক ইয়াকুব আলী বলেন, “নতুন সংবিধান ব্যতীত জাতীয় নাগরিক পার্টি কোনো নির্বাচন মেনে নেবে না।” তিনি আরও জানান, উপজেলা কমিটিকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দ্রুত কমিটি গঠন করা হবে।
স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আনার আহ্বান জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

