ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ৫৭৬ পিস ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার রাতে তাদেরকে উপজেলার কালাছড়া সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার নূর আলী মিয়ার ছেলে আশিকুর রহমান (২৬) ও একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে আরিয়ান খন্দকার (২৬)।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, রাতে বিষ্ণুপুর সীমান্ত বিওপির সদস্যরা টহল দিচ্ছিল। এসময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবককে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৭৬ পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়। এই ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন: রাজবাড়ীর পদ্মা তীরবর্তী তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ
দেখুন: গাজার পক্ষে এবার ই/স/রা/য়ে/লি/দে/র অবস্থান, কি করবেন নেতানিয়াহু?
ইম/


