32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের প্রতিবাদেইকু হেরিটেজ রিসোর্স ম্যানেজারের সংবাদ সম্মেলন

নীলফামারীর সৈয়দপুরে ইকু হেরিটেজ রিসোর্স ম্যানেজারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন হোটেল ম্যানেজার মোঃ মাসুদ রানা।এনিয়ে ২৯ আগষ্ট শুক্রবার বেলা ১১ টায় তার নিজ কর্মস্থলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ রানা জানান, অসাধু একটি কুচক্রী মহল নিজ স্বার্থ হাসিল করতে ফেসবুকে ভুয়া পেইজ খুলে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ২৮ আগষ্ট সৈয়দপুর নিউজ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রচার করা হয়, আমি নাকি বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরী মেয়েদের নিয়ে এসে বিভিন্ন হোটেলে সাপ্লাই দেই।একই সাথে আমার ও আমার স্ত্রীর নামে বহুতল ভবন, আবাসিক হোটেল ও দামী দামী গাড়ী রয়েছে বলে ওই পেইজ থেকে প্রচার করা হয়। যা সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমুলক। ওই পেইজে প্রকাশিত তথ্যের সাথে আমার কোন সম্পর্কই নেই। তিনি আরো বলেন, শুধু সৈয়দপুর নিউজই নয়, এধরনের অনেক ভুয়া পেইজের মাধ্যমে সৈয়দপুর সহ দেশের অনেক সম্মানিত ব্যাক্তিবর্গ সহ সাংবাদিকদের বিরুদ্ধে ও অপপ্রচার চালানো হয়েছে এবং হচ্ছে।
তিনি আরো বলেন, সৈয়দপুর নিউজে প্রচার করা তথ্য যদি সত্যিই হবে,তাহলে নিজের ভোটার আইডি দিয়ে ফেসবুক পেইজ খুলে, অনলাইন অথবা জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রচার করে আইনগত ব্যবস্থা নেয়া যেতো।কিন্তু তা না করে নিজ স্বার্থ ও উদ্দেশ্য হাসিল করতেই সম্মানিতদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সৈয়দপুর নিউজ নামক ভুয়া ফেসবুক পেইজ এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি। একই সাথে সম্মান ক্ষুন্ন করার অপরাধে সৈয়দপুর নিউজ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: খাগড়াছড়িতে ৩ বছরের শিশুকে হত্যা করেছে মা

দেখুন: সংস্কার-স্বস্তির লক্ষ্য নিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন