১৯/০২/২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
29 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‎পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোর্স সমাপনী

‎পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজাসকাঠি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: ইলিয়াস বেপারী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন সিকদার।

‎বক্তারা বলেন, শিক্ষার্থীরা হলো একটি জাতির ভবিষ্যৎ সম্পদ। শুধু বইপড়াই যথেষ্ট নয়, সুশিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। তারা আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিদ্যা, যা মানুষকে সত্যিকারের সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। তোমরা শিক্ষাজীবনে অর্জিত জ্ঞানকে সমাজ ও দেশের কল্যাণে ব্যবহার করবে।”

‎রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সমরজিৎ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

‎অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আমাদের শিক্ষকরা শুধু বইয়ের শিক্ষা দেননি, জীবন গড়ার অনুপ্রেরণাও দিয়েছেন। আজকের দিনটি আমাদের জীবনের স্মরণীয় একটি অধ্যায়।

‎২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্মৃতিময় মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে বন্দি করে রাখেন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে বৌভাত শেষে ফেরার পথে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন