বিজ্ঞাপন

বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারত

বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার। শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’।

প্রতিবেদন মতে, শুক্রবার (২৯ আগস্ট) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জলের সরবরাহের জন্য বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছে তার সরকার।

তিনি বলেন, তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে। এ নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবনার বিষয়ে গবেষণা চলছে।

মানিক সাহা আরও বলেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে আমরা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবো, যাতে আয়রনবিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২০টি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে। আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৫৩০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, তিতাস বাংলাদেশের একটি নদী। এর উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। নদীটি বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা-মেঘনা নদীর অববাহিকা গঠন করেছে। পরে ত্রিপুরা রাজ্যটির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ-পাকিস্তান-চীনের জোট নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’ সাধারণ ভারতীয়রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন