28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মদসহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক চুয়াডাঙ্গায় আটক

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ বোতল ভারতীয় মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি।

ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এসআই সৌমিত্র সাহা ও এএসআই আবু আল ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মহম্মদ মহাবুল মন্ডল (৩৮)। তার কাছ থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় জমি বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন