বিজ্ঞাপন

সিলেট ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

সিলেট নগরীতে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃ ত্যু সিলেট নগরীর বারুতখানা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের ছাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, প্লাস দিয়ে লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

দেখুন: বিপিএল: শীর্ষে সিলেট, তলানিতে ঢাকা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন