বিজ্ঞাপন

আফতাবুর রহমান শাহীনের স্মরণসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মরহুম আফতাবুর রহমান শাহীন ছিলেন একজন দানবীর, বিনয়ী, নিরহংকারী, সদালাপী, পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ। খুব সহজেই তিনি সবাইকে আপন করে নিতে পারতেন, আজকের দিনে যা বিরল। তার জীবনের আদর্শ ও সমাজসেবা মূলক কার্যক্রম আমাদের এবং তার উত্তরসূরীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
চট্টগ্রামে আলহাজ্ব নুরুর রহমান নুর জাহান ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান, ও বাকলিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম আফতাবুর রহমান শাহীনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিজ্ঞাপন

জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান আরশাদুর রহমান এতে সভাপতিত্বে করেন।

কাজী খায়রুল আনোয়ারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, আলহাজ্ব নুরুর রহমান নুর জাহান ফাউন্ডেশন এর সদস্য সচিব মঈনুদ্দিন নুর তারেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন দক্ষিন জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।
অনুষ্ঠানের শুরুতে মেয়রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ফুলেল শুভেচ্ছা জানান হাজী আমিনুর রহমান রোড সমাজ কল্যাণ কমিটি’র নেতৃবৃন্দ। উক্ত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ হোসেন সহ অন্যরা।

পড়ুন: রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: শিরোপায় চোখ রেখেই লড়ছে বরিশাল-সিলেট

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন