০১/০৩/২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাজিরপুরে বাক প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের জন্মগত বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি ধর্ষক মোঃ মফিজুল সিকদার (৪০) কে অভিনব কায়দায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতার ধর্ষক উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের পিতা মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে মো. মফিজুল সিকদার(৪০)।

থানা সুত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী (৩৫) ওই নারী জন্মগত ভাবে বোবা। সে কথা বলতে পারে না আকার ইঙ্গিতে বুঝিয়ে বলতে পারে। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী বাক প্রতিবন্ধী মেহেরুন্নেসার ঘরে ঢুকে ধর্ষক মফিজুল। এরপর তাকে জোর পুর্বক ধর্ষণ করে।

এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় আজ রবিবার (৩১ আগষ্ট) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ভুক্তভুগিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেলের কাজ অব্যাহত আছে। নাজিরপুর থানা পুলিশ অভিনব কায়দায় ওই আসামিকে আটক করে। আটক মোঃ মফিজুল সিকদারকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন:রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: সিলেট পর্ব শেষে শীর্ষে সাকিব আল হাসানের রংপুর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন