22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে জেলা প্রশাসকের হস্থক্ষেপে বর্ধিত ভাড়া স্থগিত, জনমনে স্বস্তি

মৌলভীবাজার জেলা অটো টেম্পু বেবি মিশুক সি, এন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর বাড়িয়ে দেয়া ভাড়া আপাতত স্থগিত করা হয়েছে। টমটম, অটো, সিএনজির চালকদের আগের ভাড়াই আদায় করতে হবে। রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক, টমটম শ্রমিক মালিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

রবিবার রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিন ঘন্টাব্যাপি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পৌরসভার প্রশাসক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার, জেলা জামায়াতের সেক্রেটারী মো: ইয়ামীর আলী, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) তানভির হোসেন, সেনাবাহিনী, এন.এস.আই, আনসার, ট্রাফিক ইন্সপেক্টর, বিআরটিসি প্রতিনিধিগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠন শ্রমিক-মালিক প্রতিনিধিবৃন্দ।

সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত অনুযায়ী আজ পহেলা সেপ্টেম্বর (সোমবার) থেকে যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়াই আদায় করতে হবে। এর মধ্যে সবার সঙ্গে আলোচনা করে গণশুনানি করে পরবর্তীতে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে পৌর প্রশাসক, এবং তাঁদের অনুমোদিত সেই ভাড়ার তালিকা যাত্রীদের জন্য সব টমটম, অটো, সিএনজিতে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত মঙ্গলবার (১৯ আগষ্ট) মৌলভীবাজার জেলা অটো টেম্পু বেবি মিশুক সি, এন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি: নং: ২৩৫৯ এর অন্তর্ভুক্ত কমিটির সভাপতি আজিমুল হক সেলিম এক সভার মাধ্যমে ১ সেপ্টেম্বর থেকে এই ভাড়া বাড়ানোর ঘোষণা দেন। সে অনুযায়ি প্রত্যেক রুটে আগের ভাড়ার সঙ্গে ৫ টাকা বৃদ্ধি হয়।

মৌলভীবাজার পৌরসভার মধ্যে ৬টি টমটম স্ট্যান্ড রয়েছে, যা পৌরসভার শহরের মধ্যে প্রতিটি সড়কে চলাচল করে, ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বরের আগে থেকেই এসব সড়কে বাড়তি ভাড়া আদায় শুরু হয়। এদিকে প্রশাসন ও পৌরসভার সিদ্ধান্ত ছাড়াই এভাবে ভাড়া বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান যাত্রীরা। হঠাৎ করেই বাড়তি ভাড়ায় সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা পড়েন বিপাকে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন ছাত্রপ্রতিনিধিরা। অবশেষে জেলা প্রশাসকের উদ্যোগে সবার সাথে বসে আলোচনার মাধ্যমে এই বাড়তি ভাড়া স্থগিত করা হয়। এতে স্বস্তি ফিরেছে জনমনে।

বিজ্ঞাপন

পড়ুন: মৌলভীবাজারে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন