ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পৌরসভার লাইসেন্স পরিদর্শক সুমন চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ট্রেড লাইসেন্স না থাকায় হাজী কাচ্চি ঘরকে দুই হাজার টাকা এবং সড়ক বাজারের ঢাকা ডেন্টাল কেয়ারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও অতীশ দর্শী চাকমা জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
পড়ুন: আখাউড়ার সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভে বিডি ক্লিনের মহৎ উদ্যোগ
এস/


