জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর

0
62
জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে সজাগ থাকতে হবে সকলকে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, সরকারে না থেকেও বিএনপির কাছে নানাবিধ দাবি তোলা হয়। সরকার পরিচালনার দায়িত্ব দিলে জনগণের দল বিএনপি সকল দাবি নিয়ে কাজ করবে।

এই বিএনপি নেতা অভিযোগ করেন, নির্বাচন বানচালে নানান কর্মকাণ্ড দেখা যাচ্ছে। এমন কর্মকাণ্ডে প্রকাশ্য শত্রুর পাশাপাশি অদৃশ্য শত্রুর ব্যাপারেও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

পড়ুন: বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয় : গয়েশ্বর চন্দ্র রায়

এস/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.