22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম শিবরাম স্কুলের শিক্ষার্থী ইসরাত

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের শিশু-কিশোর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফিয়া আক্তার ইসরাত।

‎রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার এশাল মাহাদিয়া এবং ৩য় স্থান অর্জন করে আশুরা সুলতানা।

‎১ সেপ্টেম্বর (সোমবার) রাতে জেলা কালেক্টরেট মাঠে বিজয়ী ইসরাতের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আঞ্জুমানারা শাপলাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকমন্ডলী ও ক্ষুদে শিক্ষার্থীরা।

‎এর আগে সোমবার বিকেলে শহরের কবি শেখ ফজলল করীম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

‎শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা বলেন, আমাদের শিক্ষার্থী আফিয়া আক্তার ইসরাত জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় আমরা গর্বিত। এ সাফল্য শুধু ইসরাত বা আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং লালমনিরহাটের জন্যও আনন্দের বিষয়। নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মূল্যবান পরামর্শ ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও আমাদের প্রতিষ্ঠান আরও বড় সাফল্য অর্জন করবে।

বিজ্ঞাপন

পড়ুন: আখাউড়ায় ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

দেখুন: বিস্ক ক্লাবের সাথে নীলফামারীর পথে প্রান্তরে |

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন