১০/০২/২০২৬, ২০:৫৯ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোল দিয়ে আড়াই বছর পর তিন চালানে ৬০ টন পেঁয়াজ আমদানি: বাজারে দাম কমতে শুরু করেছে

আড়াই বছর পরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার আজ মংগলবার দুপুরে পিয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেন। ১৫ টন পেঁয়াজ বন্দরের ৩১নং ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে ৩’টি চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। আমদানিকারক প্রতিষ্ঠান এস এম ওয়েল ট্রেডার্স। পেয়াজের মান পরীক্ষা শেষে পেঁয়াজ খালাসের অনুমতি দেয়া হবে
পেঁয়াজ ব্যবসায়ীরা আল মামুন জানান, আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

বিজ্ঞাপন

প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে ক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়করণের জন্য বন্দরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মংগলবার সকালে বন্দর থেকে পিয়াজ খালাশের জন্য কাস্টমস হাউসে প্রয়োজণীয় ডকুমেন্টস সাবমিট করা হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বন্দর থেকে পিয়াজ ডেরিভারি দেয়া হবে।

পড়ুন: নারী নিপীড়নের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেখুন: ডাক্তার ফোনের মাধ্যমে চিকিৎসা দিলেন প্রসূতি মায়ের, তারপর যা ঘটলো |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন