বিজ্ঞাপন

মেহেরপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ড. শামসুজ্জোহা পার্কে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এ সময় তিনি বলেন, বিএনপি এ দেশের মানুষের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।

সভায় আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা তাঁতীদলের সভাপতি আব্দুল্লাহ মাস্টার বাবলু, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন প্রমুখ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস।

অনুষ্ঠানস্থলে ছোট ছোট মিছিল নিয়ে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। সমাবেশে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিজ্ঞাপন

পড়ুন:মেহেরপুর কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন