বিজ্ঞাপন

আখাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১০ টার দিকে পৌর মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের সড়কবাজার হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন হাতে নিয়ে মুক্তমঞ্চে সমবেত হন।

র‌্যালি শেষে পৌরশহরের মায়াবী শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ গড়ার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। নেতাকর্মীদের তাঁর আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

পড়ুন: গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক আসামীকে শিশু দেখিয়ে জামিন, আইনজীবীর বিরুদ্ধে মামলা

দেখুন: স্বাদে-গন্ধে অতুলনীয় রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন