বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালি উপজেলা বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পতাকা, ফেস্টুন ও ব্যানারে সাজানো র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সোহেল আহমেদ মঞ্জুর সুমন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালি উপজেলা বিএনপি’র সভাপতি আহসান কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ।
বক্তারা বলেন, বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয় বরং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য সংগ্রামী শক্তি।
পড়ুন: বিএনপি’র মিছিলে এই মুহুর্তে দরকার আ’লীগ সরকার স্লোগান
দেখুন: পাহাড়ি ঢলে রংপুরে ফের বন্যা, তলিয়ে গেছে আমন ক্ষেত |
ইম/


