১৯/০২/২০২৬, ১৪:৫২ অপরাহ্ণ
32 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৪:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরের নেছারাবাদে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পিরোজপুরের নেছারাবাদে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগষ্ট) দুপুরে পিরোজপুর জেলা বিএনপির সদস্য মোঃ ফখরুল আলম ও মোঃ আক্তার হোসেন নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয় ।

র‍্যালিটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে মিয়ারহাট-ইন্দেরহাট বাজার হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামী দিনগুলোতেও দলটি গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে। বাংলাদেশের গণতন্ত্রের পথে যতবারই সংকট এসেছে ততবারই বিএনপি হাল ধরেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দল মোঃ মহাসিন মিয়া, মহিউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন