26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুর পৌর বিএনপির র‍্যালী

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুর পৌর বিএনপির র‍্যালী হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সৈয়দপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়।

এসব কর্মসূচির মধ্যে ছিল, সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দিনব্যাপী শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, বিকেলে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।

সৈয়দপুর পৌর বিএনপির আয়োজনে নিজ কার্যালয় থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনের সময় বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত হয়ে উঠে। কর্মীদের হাতে হাতে দেখা যায় জাতীয় ও দলীয় পতাকা। সকলের মুখে শ্লোগান ছিল দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। তরুনদের প্রথম ভোট ধানের শীষ, ধানের শীষ। র‍্যালী শেষে কার্যালয়ে গিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গফুর সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি সাহিন আকতার, সাধারন সম্পাদক শেখ বাবলু জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিন আকতার সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, এম এ পারভেজ লিটন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুর মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন হবে : রেলওয়ের ডিজি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন