34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বিশাল বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর থানা বিএনপি ও শহর বিএনপির যৌথ আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস মাঠ থেকে বিশাল বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি  সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধানের সঞ্চালনায় ও সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির  সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলভ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আলম, জেলা মহিলা দলের সহ-সভাপতি মৌসুমি আক্তার।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম অভিযোগ, লিগ্যাল নোটিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন