বিজ্ঞাপন

প্রশাসনে হাসিনার পেতাত্মারা সুদূরপ্রসারী পরিকল্পনা ফাঁদছে: রিজভী

প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার পেতাত্মারা তার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় স্কুল ছাত্র নাবিল ও তার দলকে বৈজ্ঞানিক গবেষণার জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া অনুদান হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকেও সংবাদপত্রে এসেছে শেখ হাসিনার নির্যাতন ও নিষ্ঠুরতা এবং ক্ষমতায় টিকে থাকার জন্যে যে রক্তস্রোত বয়েছেন, সে ক্ষেত্রে যে নেতার দায়ী এবং অভিযোগ, প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী তাদেরকে দেশ ছেড়ে যাওয়ার জন্যে গ্রীণ সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্টকে। পাসপোর্ট ডিপার্টমেন্টকে বলা হয়েছে তাদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। যারা অপরাধে দায়ী বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা তো গ্রীণ সিগন্যাল পেতে পারে না। তার মানে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যে কাজ করছেন। সেই কাজ করার জন্যেই তারা নানান ধরনের পরিকল্পনা ফাঁদছে। আমার বিশ্বাস জনগণের শক্তির উপর বড় কোন শক্তি নেই, যে জনগণের শক্তি এবং ছাত্রজনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছিল। এখন নতুন করে ষড়যন্ত্র বা মাস্টারপ্ল্যান করা হোক না কেন তারা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে ও অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া পেত্মারা আছে। তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা অবস্থান নিচ্ছেন এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেন ব্যর্থ হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন যেন ব্যর্থ হয় তারা পাতানো কোন পরিকল্পিত অস্থিরতা এবং নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ড. ইউনুসের অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের জন্যে প্রস্তুত আছে।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন