গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ০২নং কাটাবাড়ী ইউপির ০১নং কাটাবাড়ী এলাকা থেকে মিজানুর রহমান সুজার বসত বাড়ীর গোয়াল ঘরের ভিতর থেকে কষ্টি পাথরের মূর্তি (মা ও শিশু প্রতিকৃতি) উদ্ধার করে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৭.১০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি উদ্ধার করে। মূর্তিটির ওজন প্রায় ৩৭ কেজি। যার মূল্য আনুমানিক ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা ।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এসময় সেখানে থাকা অভিযুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিরা হলেন, ১। মিজানুর রহমান (৩৫), ২। গোলাম ফিরোজ লিটন (৩০),এবং ৩। শিবু সরকার (৩০)।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামি’দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক আসামীকে শিশু দেখিয়ে জামিন, আইনজীবীর বিরুদ্ধে মামলা
এস/


