কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা মোবাইল ডিসপ্লেভর্তি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যান তল্লাশি করে ১৩ হাজার ৫২৭ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। কাভার্ডভ্যানসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
তিনি আরও জানান, জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
পড়ুন: ৩১ দফার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি : ব্যারিষ্টার কামাল
দেখুন: বড় হচ্ছে ইরানের জোট, ভয় বাড়ছে যুক্তরাষ্ট্রের |
ইম/


