বিজ্ঞাপন

আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করছেন অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে। আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি। আর চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বছির উদ্দিন বলেন, টিসিবি আলু কিনবে, অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে। কিন্তু সেটা যথেষ্ট হবে বলে আমি মনে করিনা। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায় কারণ গত বছর ফলন বাম্পার ছিল।

তিনি আরও বলেন, গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলশ্রুতিতে আলু ভালো হয়েছে, আর বেশি হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। কিছু আলু আমরা রপ্তানি করতে পারলে এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো। আর আলু নিয়ে কোন সিন্ডিকেট করে থাকলে অবশ্যই ব্যবস্থা আছে।

হেলিকাপ্টার থেকে নেমে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গোপীনাথপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েদ খানকা শরীফে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন। এরপর খানকা শরীফ চত্ত্বরে উপদেষ্টার শ্বশুর আওয়ামী লীগের জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। এরপর তিনি পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গোপীনাথপুর হিমাগার লিমিটেডে অবস্থান করেন। উপদেষ্টা শেখ বশিরউদ্দর বিকেল পাঁচটা পর্যন্ত আক্কেলপুরে অবস্থানের পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে তার সরকারি সফর সূচি থেকে জানা গেছে।

এরআগে এদিন দুপুর পৌনে একটায় পারিবারিক কাজে সরকারি সফরে আসা তাকে বহনকারী হেলিকপ্টার ওই বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পড়ুন: প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে : উপাচার্য

দেখুন: চালু কারখানায় বন্ধ কারখানার শ্রমিকদের হামলা, নি*হ*ত ১ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন