28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে ছুটির দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটির দাবিতে চৈতী গার্মেন্টসের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
৬ সেপ্টেম্বর শনিবার তারা কাজে যোগ দিয়ে একত্রিত হয়ে মহাসড়কের টিপুরদী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা ও কাচঁপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান, ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটি না দেওয়ার কারনে সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন চৈতি গার্মেন্টসের প্রায় ৭০০/৮০০ জন শ্রমিক। পরবর্তীতে চৈতী গার্মেন্টসে কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি মেনে নিলে তারা মহাসড়ক থেকে সরে আসে ও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, টিপুরদী এলাকার চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (চৈতি গ্রুপ) নামক একটি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ-ই মিল্লাদুন্নীর ছুটি না দেওয়ায় মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী এবং চালকরা। পরে পুলিশ ও চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন।

এ বিষয়ে চৈতি গার্মেন্সের মহা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটি কারখানার তালিকায় নেই শ্রমিকরা অন্যায় দাবী করে মহাসড়ক অবরোধ করেছেন। পরে তাদের ছুটি মেনে নেওয়া হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদির জিলানী জানান, চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ নামায় যানজট লেগেছিল। কর্তৃপক্ষ ছুটি ঘোষনা করায় তারা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পড়ুন: রাজধানীর বনশ্রীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

দেখুন: গাজায় খাবারের অপেক্ষায় দাঁড়ানো ৩৪ জনসহ ১১০ ফিলিস্তিনি নি/হ/ত |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন