লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে গেলে দুইজন নিহত হন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।
ঘটনার দুই ঘণ্টা পার হলেও ডুবুরি না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা। পানির নিচে কেউ আটকে আছে কিনা, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরাও।
এদিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা উদ্ধার কাজে ধীরগতির জন্য ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের কথা বলার সুযোগও দেয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সাননে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘন্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনায় নিহত ও আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর প্রায় ১ ঘন্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
পড়ুন: মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ীতে পুলিশ ক্যাম্প , পুরুষ শূণ্য গ্রাম
দেখুন: কাতার বিশ্বকাপে ইসরাইলকে হারালো ফিলিস্তিনি! |
ইম/


