জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে শহরের দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আসরাফুল ইসলাম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ফুলকুঁড়ি আসর দীর্ঘ পাঁচ দশক ধরে শিশু-কিশোরদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মকে সুশিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ সংগঠনের ভূমিকা অপরিসীম।
ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফুলকঁড়ি আসর দিনাজপুর জেলা শাখার সাবেক পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, মুহাম্মদ কামারুজ্জামান, মাহফুজুর রহমান ও সাবেক সহকারী পরিচালক নাজমুল হক মোল্লা।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফুলকুঁড়ি আসরের দীর্ঘ পথচলার নানা স্মৃতি তুলে ধরেন এবং আগামীর জন্য শিশু-কিশোরদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলকঁড়ি আসরের অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক রাকিব রনি, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ ও সমাজসেবা সম্পাদক আল তাহবির সিফাত।
উল্লেখ্য, আগামী এক মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।
পড়ুন: ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
দেখুন: গাজার পক্ষ নিয়ে ইসরাইলকে এবার সৌদির হু/ম/কি? |
ইম/


