১১/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাগরে ভাসতে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের পূর্বদিকের শিবচর সংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

নৌপুলিশ জানায়, স্থানীয় জেলেরা মাছ শিকার করতে গিয়ে পানিতে মরদেহটি ভাসতে দেখে খবর দেয়। পরে রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নৌপুলিশের ধারণা, মরদেহটি একজন পুরুষের, বয়স আনুমানিক ৩০ বছর। মৃতদেহের গায়ে গেঞ্জি ও পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই শহীদুল ইসলাম বলেন, ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। হাত-পা পচে নষ্ট হয়ে গেছে। এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন: পটুয়াখালীতে ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন