32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজনীতি কোনো ব্যবসার হাতিয়ার নয় : ব্যারিস্টার নওশাদ জমির

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন-রাজনীতি কোন ব্যবসার হাতিয়ার নয়।রাজনীতির মাধ্যমে আপনি ব্যবসা করবেন,সেটা হবে না।আপনি ব্যবসা করেন অসুবিধা নাই।রাজনীতিতে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবেনা।এটা বিএনপির রাজনীতি না। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি অডিটোরিয়ামে আসন ভিত্তিক মতবিনিময় উপলক্ষে পঞ্চগড় -১ আসনে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।এই সমাবেশের আয়োজন করেন জেলা জিয়া পরিষদ।

তিনি বলেন,এখনো দলীয় কোন মামলা থাকার কথা না। তবে এখনও যাদের নামে মিথ্যা মামলা রয়েছে, সেগুলো আমাদেরকে বলবেন।সেটা নিয়ে আমরা দেখবো।আপনারা নতুন ভোটাদের প্রভাবিত করবেন।কারন বিগত সময়ে তাদেরকে অন্যরা প্রভাবিত করেছে।আপনারা তাদের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরবেন।শিক্ষকরা হলো মানবতার ফেরিওয়ালা।আপনারা যেখানেই যান না কেন সেখানেই আপনাদের পরিচয় হবে আপনারা শিক্ষক।

ব্যারিস্টার নওশাদ বলেন,যে দেশে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করনের জন্য আন্দোলন করে সেটা কেমন শিক্ষা।বিএনপি ক্ষমতায় আসলে এ বিষয়গুলো দেখবে।আপনারা পূর্বের পরিচিতি ছেড়ে দিয়ে নতুন করে রাজনীতি শুরু করেন।বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে ১৮০ দিনের পরিকল্পনা করেছে।সেটা দিয়েই কাজ শুরু করা হবে।

সমাবেশে জিয়া পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে,এসময় উপস্থিত ছিলেন,পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ এডভোকেট রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ,অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জিয়া পরিষদের নেতা ও শত শত শিক্ষকরা।অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক কাজী কায়েদ ই আজম।

বিজ্ঞাপন

পড়ুন: পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন