১৪/০২/২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক ৩

কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যার অভিযোগে তিনজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার ভোররাতে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রীজে এ ঘটনা ঘটে। নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।

এ ঘটনায় আশরাফুল ইসলাম (২০), মো.নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০) নামে তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয়ও পুলিশসূত্রে জানা গেছে, গতকাল রাতে রায়টুটী ব্রীজের ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রীজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে চালককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন: কিশোরগঞ্জে রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে তদন্ত কমিটি গঠন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন